সদকা
আপনি যখন আমাদের কাছ থেকে একটি কোর্স বা ইবুক নেন, সেই অর্ডারে যত টাকা আসে তার ১% আলাদা হয়ে যায় গরিব ও এতিম শিশুদের জন্য। হিসাবটা নিচে খোলা রাখলাম, যাতে আমাদের কথার উপর ভরসা করতে না হয়।
এখন পর্যন্ত আলাদা করা হয়েছে
৳১,১৮০.৯৪
১৭৫ টি অর্ডারে মোট ৳১,১৮,০৯৪ গ্রহণ করা হয়েছে, তার ১%।
প্রতিটি অর্ডার কনফার্ম হওয়ার সাথে সাথেই এই হিসাব নিজে থেকে আপডেট হয়, সর্বশেষ যোগ হয়েছে ২৬ সেপ্টেম্বর ২০২৬।
কীভাবে কাজ করে
আপনি অর্ডার করলেন
একটি কোর্স বা ইবুক, যেটাই হোক।
পেমেন্ট কনফার্ম হলে ১% আলাদা হয়ে যায়
আমরা হাতে হিসাব লিখি না, অর্ডার কনফার্ম হওয়ার সাথে সাথেই টাকাটা ফান্ডে যোগ হয়।
জমা টাকা বিতরণ করা হয়
এতিম ও দরিদ্র শিশুদের মাঝে, নিয়ম করে।
হিসাব ও ছবি আপনারা দেখতে পান
প্রতিটি বিতরণের হিসাব ও ছবি এই পেজেই যোগ করা হয়।
কেন আমরা এটা করি
শেখানোটা আমাদের কাজ, আর সেই কাজ থেকেই আমাদের রিজিক আসে। আমরা বিশ্বাস করি, সেই রিজিকের একটা অংশ ভাগ করে দিলে তা কমে না।
مَّثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمْوَٰلَهُمْ فِى سَبِيلِ ٱللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنۢبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِى كُلِّ سُنۢبُلَةٍۢ مِّا۟ئَةُ حَبَّةٍۢ ۗ وَٱللَّهُ يُضَٰعِفُ لِمَن يَشَآءُ ۗ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ
আল্লাহ তায়ালা বলেন, “যারা আল্লাহর পথে নিজেদের ধন-সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি শস্যবীজের মত, যা থেকে সাতটি শীষ জন্মে, প্রতিটি শীষে থাকে একশ দানা। আর আল্লাহ যার জন্য ইচ্ছা করেন বহুগুণে বৃদ্ধি করে দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।”
لَن تَنَالُوا۟ ٱلْبِرَّ حَتَّىٰ تُنفِقُوا۟ مِمَّا تُحِبُّونَ ۚ وَمَا تُنفِقُوا۟ مِن شَىْءٍۢ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٌۭ
আরও বলা হয়েছে, “তোমরা কখনো সওয়াব অর্জন করতে পারবে না, যতক্ষণ না তোমাদের প্রিয় জিনিস থেকে ব্যয় করবে। আর তোমরা যা কিছু ব্যয় কর, নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত।”
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “আমি ও এতিম প্রতিপালনকারী জান্নাতে এভাবে থাকব।” এই বলে তিনি শাহাদাত ও মধ্যমা আঙুল দিয়ে ইঙ্গিত করেন এবং দুটির মধ্যে সামান্য ফাঁক রাখলেন।
তিনি আরও বলেছেন, “সদকা সম্পদকে কখনো কমায় না।”
এই কথাগুলো মাথায় রেখেই প্রতিটি অর্ডারের ১% আমরা আলাদা করে রাখি। এটা কোনো মার্কেটিং কৌশল নয়, আমাদের কাছে এটা একটা আমানত। তাই টাকার হিসাবটাও লুকিয়ে রাখি না।
বিতরণের ছবি
শীঘ্রই ছবি যোগ হবে
বিতরণ শুরু হলে প্রতিটি কিস্তির ছবি আর হিসাব এখানেই যোগ করা হবে, যাতে টাকাটা কোথায় গেল তা আপনারা নিজের চোখে দেখতে পান।
আপনার প্রতিটি অর্ডার এই হিসাবের অংশ হয়ে যায়।
কোর্সগুলো দেখুন