সব ব্লগ

n8n কি এবং কেন এটা শিখবেন

৭ বার পঠিত

আপনি হয়তো একই কাজ প্রতিদিন বার বার করছেন, যেমন কোনো form থেকে data নিয়ে Sheet এ বসানো, বা নতুন order আসলে WhatsApp এ message পাঠানো। এই ধরনের repetitive কাজ থেকে মুক্তি দেয় n8n।

n8n আসলে কি

n8n হচ্ছে একটা automation টুল, যেটা দিয়ে আপনি বিভিন্ন app আর service কে একসাথে যুক্ত করে দিতে পারেন, কোনো একটা কাজ হলে আরেকটা কাজ automatically হয়ে যায়। যেমন, কেউ আপনার website এ order করলেই, সেই তথ্য নিজে থেকেই আপনার CRM এ চলে যায়, আর একটা WhatsApp message ও চলে যায়।

কেন এটা গুরুত্বপূর্ণ

Manual কাজে সময় নষ্ট হয়, ভুল হওয়ার সম্ভাবনাও থাকে। n8n দিয়ে একবার একটা workflow বানিয়ে ফেললে, সেটা বার বার নিজে থেকেই চলতে থাকে, আপনাকে আর হাত দিতে হয় না।

কাদের জন্য দরকার

  • যারা ছোট ব্যবসা চালান আর অনেক জায়গায় কাজ manually করেন
  • Freelancer যারা client এর জন্য automation বানিয়ে income করতে চান
  • যেকেউ যে নিজের কাজের সময় বাঁচাতে চান

শুরু করবেন কীভাবে

n8n নিজে ফ্রি তে self-host করা যায়, আবার cloud version ও আছে। প্রথমে ছোট একটা workflow দিয়ে শুরু করুন, যেমন Google Sheet এ নতুন row আসলে email পাঠানো।

বাংলায় হাতে-কলমে n8n শিখতে চাইলে আমাদের কোর্স গুলো দেখতে পারেন।

আপনার অভিজ্ঞতা শেয়ার করুন

আপনার মতামত আমাদের আরও ভালো করতে সাহায্য করে

  • NUR MOHAMMAD

    ১০ দিন আগে

    In shortly saying -good initiative

আমরা যেসব টুল ব্যবহার করি

  • Claude
  • Claude Code
  • Gemini
  • Vercel
  • Supabase
  • Neon
  • GitHub
  • n8n
  • Arc
  • Telegram
  • Discord