Google এর AI Tools (Gemini, NotebookLM) এক নজরে
ChatGPT বা Claude এর কথা সবাই জানেন, কিন্তু Google এর নিজস্ব AI Tool গুলো নিয়ে অনেকেই এখনো অজানা। অথচ এগুলোও কাজে দারুণ সাহায্য করে।
Gemini
Google এর মূল AI Assistant, লেখালেখি, তথ্য খোঁজা, দৈনন্দিন কাজে সাহায্য করে। Google একাউন্ট থাকলেই বিনামূল্যে ব্যবহার করা যায়।
NotebookLM
নিজের ডকুমেন্ট বা নোট আপলোড করে, সেখান থেকে AI দিয়ে প্রশ্ন করা যায়, সারসংক্ষেপ বের করা যায়। বড় কোনো research বা পড়াশোনার কাজে দারুণ কাজে দেয়।
AI Studio
যারা AI দিয়ে নিজে কিছু বানাতে চান, Developer বা Creator দের জন্য এটা একটা শুরুর জায়গা।
কেন এই টুল গুলো শেখা উচিত
Google এর টুল গুলো একে অপরের সাথে ভালোভাবে যুক্ত (Gmail, Docs, Drive), তাই দৈনন্দিন কাজে সহজেই মিশিয়ে ব্যবহার করা যায়।
এই সব টুল একদম বেসিক থেকে শিখতে চাইলে আমাদের 'Basics of Google AI' কোর্সটা দেখতে পারেন।