Claude AI কি এবং কেন এটা ব্যবহার করবেন
আপনি হয়তো ChatGPT ব্যবহার করেন নিয়মিত। কিন্তু Claude নামটাও এখন প্রায়ই শুনছেন। এটা কি আলাদা কিছু, নাকি একই জিনিস অন্য নামে।
Claude আসলে কি
Claude হচ্ছে Anthropic নামের একটা কোম্পানির বানানো AI। ঠিক ChatGPT এর মতোই, আপনি লিখে প্রশ্ন করেন, ও লিখে উত্তর দেয়। কাজের ধরনটা একই, কিন্তু কিছু জায়গায় বেশ পার্থক্য আছে।
কেন মানুষ Claude ব্যবহার করছে
লম্বা লেখা বোঝার ক্ষেত্রে Claude বেশ ভালো। একটা পুরো ডকুমেন্ট, রিপোর্ট, বা লম্বা কোড দিলেও ও সহজেই বুঝে নিতে পারে। লেখার মান নিয়েও অনেকে বলেন, Claude এর লেখা অনেকটা মানুষের মতো, স্বাভাবিক লাগে।
আরেকটা বড় সুবিধা হলো Connector, আপনার Google Drive, Gmail, Canva এর মতো টুলগুলোকে সরাসরি Claude এর সাথে যুক্ত করে ফেলা যায়। মানে Claude কে সরাসরি বলে দিতে পারেন, আপনার Drive এর একটা ফাইল দেখে কাজ করতে।
কাজের কোন কোন জায়গায় লাগে
- অফিসের রিপোর্ট বা ডকুমেন্ট লেখা
- Excel এ ডেটা বিশ্লেষণ করা
- কোডিং এর কাজ, এমনকি কোডিং না জানলেও
- লম্বা কোনো লেখা পড়ে সারসংক্ষেপ বের করা
- দৈনন্দিন কাজের workflow সহজ করা
শুরু করবেন কীভাবে
Claude এর ওয়েবসাইটে গিয়ে ফ্রি একাউন্ট খুলেই শুরু করা যায়। প্রথমে ছোট কাজ দিয়ে দেখুন, কেমন কাজ করে বুঝে নিন। ধীরে ধীরে বড় কাজেও ব্যবহার করতে পারবেন।
বাংলায় সম্পূর্ণ গাইডলাইন সহ Claude শিখতে চাইলে আমাদের লাইভ কোর্স গুলো দেখতে পারেন।